গণস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় দেশে -সিগারেটের ব্যবহার বাজারজাতকরণ কেন নিষিদ্ধ করা হবে না। তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) বিচারপতি ফাতেমা নজীব বিচারপতি এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্য সচিব, শ্রম সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ব্যারিস্টার নিশাত মাহমুদ।

আদেশের পর ব্যারিস্টার নিশাত মাহমুদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) -সিগারেটকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য হিসেবে বিবেচনা করে। বাংলাদেশের বিদ্যমান আইনে -সিগারেট বিক্রি বা ব্যবহারের কোনো অনুমোদন নেই। তবুও রাজস্ব আদায়ের লক্ষ্যে এটিকে পণ্য হিসেবে বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া তামাক নিয়ন্ত্রণ আইনেও -সিগারেট ব্যবহারের সুযোগ নেই। তাই জনস্বাস্থ্যের স্বার্থে দেশে -সিগারেটের ব্যবহার বাজারজাত নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেন।

এর আগে, গত ১৭ জুন সাইফুদ্দিন আহমেদ, . কে. এম. মাসুদ এবং হেলাল নামে তিন ব্যক্তি -সিগারেটের ব্যবহার বাজারজাত নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, শ্রম সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, আইন সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়।

 প্রাইমটিভি/এমআর