দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জন আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যুর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে।

এদিকে, নতুন শনাক্ত ১ হাজার ১১৯ জনকে নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাইমটিভি/এমআর