ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত ও দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের অটল সমর্থনের বিষয়টি পুনরায় উল্লেখ করেন।
এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান ফিলিস্তিনের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের দীর্ঘদিনের অকুণ্ঠ সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-ফিলিস্তিন সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







