সিলেটে এক সরকারি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে উদ্দেশ করে মাত্র মিনিটের বক্তব্যে ৮৬ বারস্যারসম্বোধন করে আলোচনায় এসেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. শওকত জামিল।

শুক্রবার ( জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রতিটি বাক্যেই মন্ত্রীকেস্যারবলে সম্বোধন করেন শওকত জামিল। প্রায় তিন মিনিটের ওই বক্তব্যে তিনি মোট ৮৬ বারস্যারশব্দটি ব্যবহার করেন বলে জানা গেছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক নেটিজেন এটিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্যের ধরন এবং প্রশাসনিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন।

সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কৃষি কর্মকর্তা মো. শওকত জামিল বলেন, তিন মিনিটের বক্তব্যে বারবারস্যারবলা কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়। এটি দীর্ঘদিনের অভ্যাস এবং ঊর্ধ্বতনদের প্রতি তার শ্রদ্ধাবোধেরই বহিঃপ্রকাশ।

প্রিইমটিভি/এমআর