জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের ্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৫৪তম ব্যাচের (দ্বিতীয় বর্ষ) ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

শনিবার ( জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার . বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, গত জুলাই রাত ১১টা থেকে জুলাই রাত ২টার মধ্যে ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের নবীনদের ভয়ভীতি প্রদর্শন, অশালীন ভাষায় গালিগালাজ, মানসিকভাবে হেনস্তা এবং র‍্যাগিং করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ()() ধারার লঙ্ঘন হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বহিষ্কৃত ১২ শিক্ষার্থী হলেননাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. আবু আবতাহী অনিক, মো. রায়হান খান, মো. নাইমুল হাসান, মো. ইসফাক হাদী, নাইম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামসেদ আলম নাবিল এবং সাইফুল্লাহ মানসুর আনান।

অফিস আদেশে বলা হয়েছে, বহিষ্কারাদেশ কার্যকর থাকা অবস্থায় ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।

এর আগে শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের কয়েকজন নবীন শিক্ষার্থীকেম্যানার শেখানোরকথা বলে ডেকে নেওয়া হয়। সেখানে তাদের র‍্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগ পাওয়ার পর প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ এবং অভিযুক্তদের লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

প্রাইমটিভি/এমআর