খুলনা আলিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালনকালে মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কচি (৬৩) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আদালতের নির্দেশে পাঁচ মাস পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোমবার ( জুলাই) দুপুরে খুলনা মহানগরীর টুটপাড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের কাজ সম্পন্ন হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেন।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখার আদেশ অনুযায়ী, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের উপস্থিতিতে বেলা ১২টার দিকে মরদেহ উত্তোলন করা হয়। পরে তা পুনরায় ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ উত্তোলনের সময় কবরস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুনরায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে।

প্রাইমটিভি/এমআর