সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছেন।

রোববার ( জুলাই) উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেননয়াবস্তি গ্রামের সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের জয় (১৬) তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী সহপাঠী ছিলেন।

পুলিশ স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে জাফলং চা বাগান এলাকায় বেড়াতে যান। পরে রাধানগর বাজারের দিকে ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রায়হান জয়কে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমআর