বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার ভাষ্য অনুযায়ী, গতকাল সোমবার (৬ জুলাই) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ার পাশাপাশি খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান এবং মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক খবর পাওয়া যাবে। এসব দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। পরে সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে শ্রমবাজারের সম্প্রসারণ এবং বিদেশে বাংলাদেশি কর্মীদের সম্ভাবনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন মন্ত্রী।

প্রাইমটিভি/এমআর