টানা বর্ষণের ফলে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে চলাচলের পথে আটকা পড়েছে আন্তঃনগরপর্যটক এক্সপ্রেসপ্রবাল এক্সপ্রেস এতে দুই ট্রেনে থাকা পর্যটকসহ প্রায় দেড় হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার ( জুলাই) দুপুরের পর ঢাকা থেকে কক্সবাজারগামীপর্যটক এক্সপ্রেসচট্টগ্রামের ষোলশহর স্টেশনের অদূরে থেমে যায়। একই সময়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসাপ্রবাল এক্সপ্রেসদোহাজারী এলাকায় আটকে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় প্রায় তিন ঘণ্টা ধরে ট্রেন দুটি চলাচল করতে পারছে না। তিনি বলেন, রেললাইন থেকে পানি সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে এবং এরপরই ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব হবে।

প্রাইমটিভি/এমআর