জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের মাধ্যমে দেওয়া জনগণের রায় বাস্তবায়নে উদ্যোগ না নিলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সংকট সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার ( জুলাই) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি মন্তব্য করেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যাসহ সব গণহত্যার বিচার দাবিতে জুলাই শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি জুলাই যোদ্ধাদের সমন্বয়ে গঠিত ১১ দলীয় ঐক্য কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে মিয়া গোলাম পরওয়ার জানান, গণভোটের রায় কার্যকর করার দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। স্পিকার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করার আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, কর্মসূচিতে উপস্থিত ১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সংসদ পরিচালনা করলে তা জনগণ গ্রহণ করবে না। তাদের দাবি, জনগণের দেওয়া রায়কে ক্ষমতায় থেকে অস্বীকার করা হলে দেশে আবারও জুলাইয়ের মতো গণআন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

প্রাইমটিভি/এমআর