গণঅধিকার পরিষদ (জিওপি) দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও প্রচার কার্যক্রম জোরদারের লক্ষ্যে নতুন মিডিয়া ও প্রচার সেল গঠন করেছে। দলের সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে এ সেল গঠন করা হয়।

শনিবার (৪ জুলাই) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমকে আহ্বায়ক এবং মো. আশরাফুল রায়হানকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন—সৈয়দ রায়হান, আনোয়ার হোসেন, ইঞ্জি. আতিউর রহমান, মোহাম্মদ আলী তোহা, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ মহসীন চৌধুরী এবং আসাদুজ্জামান নূর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গণমাধ্যম ও প্রচার কার্যক্রমকে সমন্বিতভাবে পরিচালনার উদ্দেশ্যে এ মিডিয়া ও প্রচার সেল গঠন করা হয়েছে। নতুন কমিটি দলীয় কার্যক্রমের প্রচার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারে কাজ করবে।

প্রাইমটিভি/এমএইচ