গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।

শনিবার দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দলের সভাপতি মো. নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

WhatsApp Image 2026-07-04 at 11.30.18 PM

আবু হানিফ এর আগে গণঅধিকার পরিষদের নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দলের গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন দায়িত্বে আবু হানিফ দলের অবস্থান, কর্মসূচি ও নীতিগত বিষয়গুলো গণমাধ্যম এবং জনসাধারণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রাইমটিভি/এমএইচ