দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। চোটের কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেন তিনি।

সবকিছু ঠিক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দেখা যেতে পারে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডকে। দীর্ঘ পুনর্বাসন শেষে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন নেইমার, যা ব্রাজিল সমর্থকদের জন্য বড় সুখবর।

২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। এরপর গুরুতর হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। প্রায় তিন বছর পর জাতীয় দলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে।

নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার পারফরম্যান্সের দিকেই থাকবে বিশ্ব ফুটবলপ্রেমীদের নজর।

প্রাইমটিভি/এমএইচ