জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ১৪০ রানেই অলআউট

বাংলাদেশ ১৪০ রানেই অলআউট
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
ববিবার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
ইনিংসের শুরু থেকেই জিম্বাবুয়ের পেসারদের গতি ও বাউন্সের সামনে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দেড়শ'র আগেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। এছাড়া সাদমান ইসলাম ২০ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ রান করেন। শেষ ২৭ রানের মধ্যে সাতটি উইকেট হারিয়ে বড় ধস নামে বাংলাদেশের ইনিংসে।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে নিউম্যান নিয়ামহুরি ৬১ রান খরচায় ৪টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় আঘাত হানেন। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট শিকার করেন।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন ইনিংস। এর আগে ২০০১ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ১০৭ রানে অলআউট হয়েছিল টাইগাররা।
জবাবে চা-বিরতির পর ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









