ভুল নম্বরে টাকা পাঠালে কি করণীয়

অনলাইন পেমেন্টে সতর্ক থাকুন । প্রতীকী ছবি
অনলাইনের এই যুগে ক্যাশ লেনদেন দিন দিন শুন্যের কোটায় নেমে আসছে। ১০ টাকার চা থেকে শুরু করে বড় কেনাকাটা পর্যন্ত এখন অনলাইন পেমেন্টই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। তবে এই সুবিধার পাশাপাশি একটি সাধারণ সমস্যাও প্রায়ই দেখা যাচ্ছে, আর তা হলো ভুল নম্বরে টাকা পাঠানো।
অনেক সময় তাড়াহুড়ো বা অসাবধানতার কারণে ব্যবহারকারীরা ভুল অ্যাকাউন্টে বা ভুল নম্বরে টাকা পাঠিয়ে ফেলেন। এতে মুহূর্তেই দুশ্চিন্তায় পড়ে যান সংশ্লিষ্ট ব্যক্তি।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পদক্ষেপ নিলে অনেক ক্ষেত্রে এই টাকা ফেরত পাওয়া সম্ভব।
ভুল পেমেন্ট হলে প্রথমেই ব্যবহারকারীদের ট্রানজেকশনের স্ক্রিনশট সংরক্ষণ করতে হবে। এরপর যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংক অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানো হয়েছে, তাদের কাস্টমার কেয়ারে দ্রুত যোগাযোগ করতে হবে। সেখানে ট্রানজেকশন আইডি, সময় এবং প্রয়োজনীয় তথ্য জানিয়ে অভিযোগ দাখিল করতে হবে।
কাস্টমার কেয়ার থেকে বিষয়টি যাচাই করে রিভার্সাল বা রিকল রিকোয়েস্ট প্রক্রিয়া শুরু করা হয়।
যদি প্রাথমিকভাবে ব্যবহারকারীর পক্ষ থেকে কোনো ভুল না পাওয়া যায় এবং অর্থ অন্যত্র চলে গিয়ে থাকে, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ প্রক্রিয়া অনুযায়ী অর্থ ফেরতের ব্যবস্থা নিতে পারে।
এছাড়া ভুল লেনদেনের ক্ষেত্রে ইউটিআর নম্বর, প্রেরক ও প্রাপকের তথ্যসহ লিখিত অভিযোগ জমা দেওয়া যায়।
প্রয়োজনে নিকটস্থ ব্যাংক শাখায় গিয়ে সরাসরি অভিযোগ করা অথবা থানায় সাধারণ ডায়েরি করা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অনলাইন পেমেন্টে সতর্কতা অবলম্বন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একবার ভুল অ্যাকাউন্টে টাকা চলে গেলে সেটি ফেরত পাওয়া দীর্ঘ প্রক্রিয়ার ওপর নির্ভর করে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









