দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য প্রায় পাঁচ বছর আগে দাম্পত্য জীবনের ইতি টানেন। বিচ্ছেদের পর দু’জনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন এবং নতুন করে সংসারও শুরু করেছেন। তবে আলাদা হওয়ার পর থেকে কখনও কোনও অনুষ্ঠান বা জনসমক্ষে তাদের একসঙ্গে দেখা যায়নি এই দুই তারকাদের।

সম্প্রতি হায়দরাবাদের একটি বিয়ের অনুষ্ঠানে আবারও একই জায়গায় উপস্থিত ছিলেন এই দুই তারকা। প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরানের বিয়েতে সস্ত্রীক হাজির হন নাগা চৈতন্য। 

12

অন্যদিকে, স্বামীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সামান্থা রুথ প্রভু। একই অনুষ্ঠানে তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।

অনেকের প্রশ্ন ছিল, তারা কি একে অপরের মুখোমুখি হয়েছেন? তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এমনটা হয়নি।

বরং পুরো অনুষ্ঠানজুড়েই তারা একে অপরকে এড়িয়ে চলেছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার বিয়ে করেন সামান্থা রুথ প্রভু। কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।