২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জান্নাত’-এর সম্প্রতি ১৮ বছর পূর্তি হলো। এই খুশিতে ছবির নায়ক ইমরান হাশমি এক অনুষ্ঠানে পুরোনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে কলকাতার এক ‘বাথরুম অভিযানের’ কথা ফাঁস করে দিয়েছেন, যা শুনে হাসির রোল উঠেছে ভক্তদের মনে।

ইমরান জানান, ছবি মুক্তির পর দেশজুড়ে ক্রেজ এতটাই তুঙ্গে ছিল যে, একবার কলকাতায় এক অনুষ্ঠানে গিয়ে তার রীতিমতো ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা হয়েছিল। প্রিয় তারকাকে একনজর দেখতে মানুষের এমন উপচে পড়া ভিড় জমেছিল যে, সেখানে প্রায় পদপিষ্ট হওয়ার জোগাড় পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা ইমরানকে উদ্ধার করতে কোনো ফাইভ-স্টার রিসোর্ট বা ভিআইপি লাউঞ্জ পাননি, সোজা চালান করে দেন একটা বাথরুমের ভেতরে।

11-_22_-67f0cf4f1873e

যে নায়ক পর্দায় সোনাল চৌহানের মন জয় করতে ক্রিকেট বেটিং আর রোমান্স নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছিলেন, বাস্তব জীবনে উন্মাদ ভক্তদের হাত থেকে বাঁচতে তাকে শেষ পর্যন্ত বাথরুমে লুকিয়ে ঘাম মুছতে হয়েছিল।

আজও ‘জান্নাত’ ছবির গান আর গল্প দর্শকদের মনে দাগ কেটে আছে। তবে কুণাল দেশমুখ পরিচালিত এই ছবির ১৮ বছর পূর্তিতে ইমরান হাশমির এই বাথরুমের স্মৃতিচারণ প্রমাণ করল—ছবির সাফল্যের পেছনে শুধু নিখাদ প্রেম বা জুয়া ছিল না, ছিল নিখাদ একটুখানি ‘টয়লেট হিউমারও’

প্রাইমটিভি/বিএম