সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর মুক্তির তারিখ আবারও পিছিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রথমে ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হলেও, নতুন পরিকল্পনা অনুযায়ী ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে।

image_20260519_110503707

 স্বাধীনতা দিবসের ছুটিতে বক্স অফিসে সানি দেওলের ‘বটওয়ারা ১৯৪৭’ এবং ইমরান হাশমির সিনেমার সঙ্গে এটির মুখোমুখি লড়াই হতে পারে।

yash_20260519_110611823

মুক্তি পেছানো প্রসঙ্গে ‘কেজিএফ’ খ্যাত তারকা ইয়াশ জানান, আন্তর্জাতিক পরিবেশকদের চাহিদা এবং বিশাল বিনিয়োগের ঝুঁকি এড়াতে সিনেমাটি পুরোপুরি নিখুঁতভাবে শেষ করতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। গীতু মোহনদাস পরিচালিত এই প্যান-ইন্ডিয়া সিনেমায় ইয়াশের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি ও তারা সুতারিয়ার মতো একঝাঁক তারকা।

প্রাইমটিভি/বিএম