ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীদের প্রয়োজনীয় সব নথিপত্র সঙ্গে রাখার বিশেষ পরামর্শ দিয়েছে দেশগুলোর ঢাকাস্থ দূতাবাস।

আজ সোমবার (১১ জুন) এক জরুরি বার্তায় ভ্রমণকারীদের উদ্দেশ্যে এই নির্দেশনা প্রদান করা হয়।

বার্তার মূল বিষয়বস্তু দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, পাসপোর্ট বা ভিসা থাকা মানেই কোনো দেশে প্রবেশের চূড়ান্ত নিশ্চয়তা নয়। বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, "আপনার ভিসা আপনাকে কেবল ভ্রমণের পূর্বানুমতি দেয়। কিন্তু শেনজেনভুক্ত যেকোনো দেশে প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে ওই দেশের সীমান্ত পুলিশের হাতে।