পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

ছবিঃসংগৃহীত
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২২ মে) তিনি জানান, তার স্বামী ক্যানসারে আক্রান্ত হওয়ায় পারিবারিক দায়িত্ব পালনে এবং স্বামীর পাশে থাকতে তিনি জুন মাসের শেষে এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর, মার্কিন কংগ্রেস জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ তৈরি করে। এটি যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদ। ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে, গত বছরের জানুয়ারিতে, এই পদে নিয়োগ দেন।
তুলসী গ্যাবার্ড স্বামীর ক্যানসার থেকে সুস্থ হতে সহায়তা করতে এবং তার পাশে থাকতে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ছিলেন। আশা করা হচ্ছে, জুন মাসের শেষে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।
তার এই আকস্মিক পদত্যাগের ঘোষণায়তুলসী গ্যাবার্ডের আকস্মিক পদত্যাগের ঘোষণায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে আলোচনা শুরু হয়েছে। তবে ব্যক্তিগত সংকটের কারণে তার সিদ্ধান্তকে সবাই সম্মানের চোখে দেখছেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









