চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর ঝু ওয়েনগুয়াং। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই সফর দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করবে।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জায়েদং এবং চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি। সফরের প্রথম দিনেই শাহবাজ শরিফ ঝেইজিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এই বৈঠকের সময় কয়েকটি সহযোগিতা চুক্তিও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঝেইজিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ সম্পর্ক গড়ে তোলার জন্য একটি সমঝোতা স্মারক। কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দুই অঞ্চলের অর্থনীতি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে।ানিয়েছে, চলতি বছর পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। এই প্রেক্ষাপটে সফরটিকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে উন্নয়নভিত্তিক ও জনকল্যাণমূলক প্রকল্পে যৌথ সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

সফরের সময় শাহবাজ শরিফ চীনের শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকের মূল লক্ষ্য হলো পাকিস্তানে নতুন বিনিয়োগ আনা এবং শিল্পখাতে সহযোগিতা বাড়ানো।

এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী চীনের প্রযুক্তি খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের সদর দপ্তর পরিদর্শন করবেন। প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং ই-কমার্স খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ