বট বাহিনী’র অপপ্রচার নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

সংগৃহীত ছবি
ফেসবুকে পরিকল্পিতভাবে ‘বট বাহিনী’ ব্যবহার করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ করেছেন তিনি নিজেই। গত শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
মন্ত্রী অভিযোগ তুলে বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী কৃত্রিমভাবে ‘বট বাহিনী’র মাধ্যমে তাঁর নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে ট্রল করছে। তিনি আরও বলেন, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দেব এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (MPO) ভুক্তি নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি তিনি সামনে অনুষ্ঠানে সকলের সামনে আনেন।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, তিনি কোনো প্রতিষ্ঠানে জিরো পাস অর্থাৎ কেউ পাস না করলেও এমপিও বাতিল করা হবে না বলেছিলেন। কিন্তু অপপ্রচারকারীরা এই কথাকে উল্টে দিয়ে অপপ্রচার করে বলছে , ফেল করলেই এমপিও বাতিল হবে।
মন্ত্রীর এই বক্তব্যে মূলত বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ছড়ানোর ভয়াবহতা এবং নীতিনির্ধারকদের নিয়ে ইচ্ছাকৃত অপপ্রচারের দিকে আঙুল তোলে। তিনি শিক্ষার্থী ও শিক্ষক’দের এই ধরণের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার এবং সত্যতা যাচাই করতে আহ্বান জানান। মন্ত্রীর এই অভিযোগের পর দেশের শিক্ষা অঙ্গন ও সাইবার নিরাপত্তা মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









