নতুন নির্বাচিত নারী সংসদ সদস্যরা দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জাতীয় সংসদকে আরও কার্যকর প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ( মে) রাজধানীর শেরেবাংলা নগরে এক বিশেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় সরকার দলীয় জোট।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমাদের নতুন নারী সংসদ সদস্যরা দেশ গণতন্ত্রের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। সংসদীয় রাজনীতিতে তাদের অংশগ্রহণ গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত করবে।"

সময় নবনির্বাচিত নারী সংসদ সদস্যরাও তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার চেষ্টা করেন। তারা জানান, সংসদে নারী শিশুদের অধিকার রক্ষা এবং সমাজের বিদ্যমান বৈষম্য দূরীকরণই হবে তাদের প্রধান অগ্রাধিকার। সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তারা আইনসভা মাঠপর্যায়ে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন।