আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল (মব জনগণের প্রতিক্রিয়া)। এবং সেটা যদি সাধারণ অপরাধের মধ্যে পড়ে, তাহলে তা প্রচলিত আইন অনুসারেই দেখা হবে।”

সোমবার (৪ মে) ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর সংঘটিত বিভিন্ন মব-সহিংসতা যদি সাধারণ অপরাধের আওতায় পড়ে, তাহলে তা সাধারণ আইনের মাধ্যমেই বিচারযোগ্য হবে।

তিনি আরও বলেন, “আপনি যদি এসব ঘটনার বিচার অন্যভাবে করতে যান, তাহলে অনেক বিষয় সামনে চলে আসবে। এতে যেকোনো স্বাধীনতাসংগ্রাম, গণ-অভ্যুত্থান বা বিপ্লবের মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হতে পারে।”

আইনমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।