গতকাল শুক্রবার রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাত রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপের জন্য রাষ্ট্রপতি লন্ডনে যাচ্ছেন।

দুই বছরের বেশি সময় পর চিকিৎসার জন্য আজ শনিবার ( মে) বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে সকালে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। 

কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে ১৭ মে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি দেশের উদ্দেশে রওনা দেবেন। ১৮ মে সকালে তিনি দেশে পৌঁছবেন। তার সহধর্মিণী . রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হবেন।

২০২৪ সালের আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এবারই প্রথম বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকারের সময় দুইবার তাঁর বিদেশযাত্রা আটকে দেওয়া হয় বলে তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এবার তিনি দেশের বাইরে যাচ্ছেন।