আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তিনজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় এর আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য তিনজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন— মো. মাগফুর রহমান শেখ, ড. মোহাম্মদ অলি মিয়া এবং ব্যারিস্টার রাফিউল ইসলাম।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ নিয়োগ দেওয়া হয়েছে।