ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাকে ‘মাননীয়’ বলে সম্বোধন করার প্রয়োজন নেই।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন অনুরোধ করেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সময় শিক্ষার্থী মোবাশ্বেরুজ্জামান হাসান তাকে প্রশ্ন করার আগে ‘মাননীয়’ সম্বোধন ব্যবহার করলে তারেক রহমান তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়।