ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা থাকবে।
সরকার জানিয়েছে, জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং সংশ্লিষ্ট পরিবহন ও কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।
এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও খোলা থাকবে। ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক আর আদালতের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিমকোর্ট।
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটি বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








