নানা অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে  বেড়েছে সবজি, ডিম মুরগির দাম। বাজারগুলোতে বর্তমানে কোনো সবজিই ৮০-১০০ টাকার নিচে মিলছে না। বিশেষ করে কাঁকরোল, করলা বেগুনের কেজি ১৫০ টাকা পর্যন্ত ঠেকেছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, স্থানীয়ভাবে উৎপাদিত মৌসুমি সবজির দামও কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। মাছ ও গরুর মাংসের বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও ডিমের ডজনে ১৫ থেকে ২০ টাকা এবং মুরগির কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

বাজারে সবচেয়ে বেশি দামের সবজির তালিকায় রয়েছে কাঁকরোল, শসা ও বেগুন। এসব সবজি কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। পটোল ৮০ টাকা, করলা ১২০ থেকে ১৫০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা এবং ঢ্যাঁড়স ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ১৬০ থেকে ২০০ টাকা, পেঁপে ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ফার্মের ডিম ১৫ থেকে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। গত সপ্তাহে একই ডজন ডিম বিক্রি হয়েছে ১১০ থেকে ১১৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগির কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা।

চাষের এক কেজি ওজনের রুই বা কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। পাঙাশ ও তেলাপিয়ার মতো মাছের কেজি ২২০ থেকে ২৫০ টাকা। গরুর মাংস মানভেদে ৭৮০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

 তিনি বলেন, ‘এখন ৮০ থেকে ১০০ টাকার নিচে তেমন কোনো সবজি নেই। এমনকি কলমি শাকের একটি আঁটি ২০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে।’

সাইফুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ‘আগে এক কেজি সবজি কিনতাম, এখন আধা কেজি করে কিনছি। কয়েক দিন ধরে সবজির দাম বাড়তি যাচ্ছে। আমাদের জন্যও কষ্টকর হয়ে উঠছে।’

বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে কৃষকের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে দাম বাড়ছে।

পরিবহন ব্যয়, বাজার টোল ও বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছেজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/ বিএম