মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৮ মে) থেকে মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার হাসপাতালে যান মিয়া গোলাম পরওয়ার।

এ সময় তিনি মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন।

পরে তিনি মির্জা আব্বাসের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

দলীয় সূত্র জানায়, এই সাক্ষাতে রাজনৈতিক সৌজন্য ও মানবিক দৃষ্টিভঙ্গির বিষয়টি গুরুত্ব পায় এবং চিকিৎসাধীন নেতার সুস্থতা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রাইমটিভি/এনজি