চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় আবারও শিশু ধর্ষণের একটি ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বউবাজার এলাকায় চার বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ করা হয়েছে।

ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়েছে। এদিকে, ঘটনা জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে আটক করে রাখে। পরে পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে গেলে স্থানীয়দের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

বিস্তারিত আসছে...