জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর ওপর হামলার অভিযোগ উঠেছে। ঝিনাইদহে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২২ মে) দুপুর পৌনে তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে সারজিস আলম দাবি করেন, “কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুম্মার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”

তবে এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত ছাত্রদলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছে এনসিপি নেতাকর্মীরা।

প্রাইমটিভি/কেআর