দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ বোনাস’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশান–এ বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ ঈদ বোনাস হস্তান্তর করা হয়।

এ সময় বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নকর্মীদের কল্যাণে সরকারের এ উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন উপস্থিত নেতারা।

এর আগে বিকেলে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রাইমটিভি/কেআর