চট্টগ্রামের হাটহাজারীতে সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র মা মাছের নিরাপদ পরিবেশ রক্ষায় অভিযান চালিয়ে উপজেলা মৎস্য দপ্তর হাজার ৩০০ মিটার অবৈধ জাল জব্দ করেছে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নয়াহাট এলাকা থেকে গুমানমর্দন পর্যন্ত নদীতে এই অভিযান চলে।

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে অভিযানে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর মোতালেব অংশ নেন।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, কার্প জাতীয় মাছের প্রজনন পরিবেশ হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। অভিযানে নদীর বিভিন্ন স্থানে ৪টি অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

সংশ্লিষ্টরা জানান, নিয়মিত অভিযান চালিয়ে হালদা নদীকে কার্পসহ সব ধরনের মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে, হালদা নদীর মৎস্যসম্পদ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মা মাছ শিকার এবং ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান চলবে।

প্রাইমটিভি/এমএইচ