বাংলাদেশে সবচেয়ে পপুলার টিম 'আর্জেন্টিনা': স্পিকার

ছবিঃসংগৃহীত
যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মিস্টার মার্সেলো (আর্জেন্টিনার রাষ্ট্রদূত) যখন কথা বলতে আসেন, তখন সবাই হাততালি দেন। এতে বোঝা যায়, 'আর্জেন্টিনা ইজ দ্য মোস্ট পপুলার টিম ইন বাংলাদেশ'।
এরপর জাতীয় সংসদের স্পিকার ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নাসের জাহেদীর মতো দেশে যদি আরও দশজন ক্রীড়ামোদী থাকতেন, তাহলে বাংলাদেশ হয়তো অনেক আগেই বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেত।
অনুষ্ঠানে শিশুদের খেলা দেখে মুগ্ধ হয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নিজের তারুণ্যের দিনগুলোর কথা স্মরণ করেন।
তিনি বলেন, এখানে এসে আমি যেন আবার তরুণ বয়সে ফিরে গেছি। যশোর আমার সবচেয়ে প্রিয় শহর। আমি যশোর ক্যান্টনমেন্টে যুদ্ধ করেছি এবং এখানে চাকরিও করেছি। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও একাডেমি হওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করি, এই উদ্যোগের মাধ্যমে যশোরের পাশাপাশি দেশের ফুটবলের মানও আরও উন্নত হবে।
দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, বেলুন ও ফেস্টুন উড়িয়ে।
অনুষ্ঠানঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সালো কার্লোস সেসা এবং পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জাইন আজিজ।অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনা থেকে কোচ আনার। যারা ভালো খেলবে, তাদের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও ভাবা হচ্ছে।
এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম), শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও র্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ও জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার মো. নাসের শাহরিয়ার জাহেদী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ আরও অনেকে
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








