আলোচিত রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জিপি-জিপি শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের হয়ে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলা নম্বর ১৩৯০/২০২৬ হিসেবে বিচারাধীন রয়েছে। এটি পল্লবী থানার মামলা নম্বর ৩৫, যার তারিখ ২০ মে ২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(২)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২০১/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিচার প্রক্রিয়ায় আইনগত সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচারের স্বার্থে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রাইমটিভি/এনজি