খুলনার ডুমুরিয়া উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গুটুদিয়া এলাকার পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসের যাত্রী সাইদুর রহমান সাইদ (২৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি খুলনার পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে। দুর্ঘটনায় বাসে থাকা আরও ৭ থেকে ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান হাফিজ জানান, যাত্রীবাহী বাসটি সকালে পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। গুটুদিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি গভীর পুকুরে পড়ে আংশিক ডুবে যায়

প্রাইমটিভি/এমএইচ