সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ তুলে নিয়েছে। বুধবার (৩ জুন) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে আরও বলা হয়, জনদুর্ভোগ কমাতে এই চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকদের প্রতি কিলোওয়াটে ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজ মিটারের জন্য ৪০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। এসব চার্জের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হওয়ায় গ্রাহকদের বিদ্যুৎ খরচ আরও বাড়ত।

প্রিপেইড মিটার ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে এসব অতিরিক্ত চার্জ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তাদের অভিযোগ ছিল, নিয়মিত বিদ্যুৎ বিলের পাশাপাশি মাসিক ভাড়া ও ডিমান্ড চার্জ আরোপে অযৌক্তিক আর্থিক চাপ পড়ছে।

সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রিপেইড সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই পদক্ষেপ স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ