বাংলাদেশ পুলিশের পাঁচজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি)কে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন: সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

প্রাইমটিভি/এমএইচ