রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে মারামারি মামলার এক আসামি এবং জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত ছয় আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাসস্থান থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের নির্দেশনায় এসআই মো. সেলিম মিয়া, এএসআই মো. মশিউর রহমান, এএসআই নুর আলম ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে খোলাবাড়ীয়া গ্রামের মো. সুমন শেখ মারামারি মামলার আসামি। এছাড়া চুরি মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি সম্রাট শেখ ওরফে চিকে সম্রাটসহ আরও কয়েকজন জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

প্রাইমটিভি/এনজি