যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন

যুবদলের কমিটি অনুমোদন । সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) অনুমোদিত এ কমিটিতে রেজাউল কবীর পলকে সিনিয়র সহ সভাপতি এবং বিল্লাল হোসেন তারেককে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটিতে ৩০ জন সহ সভাপতি, ২৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহ সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ১৩ জন সহ সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন বিভাগীয় সম্পাদক ও সদস্য পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে খায়রুজ্জামান লিঙ্কনকে সহ সভাপতি পদমর্যাদা এবং এ আর মামুন খান ও মুজাহিদুল ইসলাম মুরাদকে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রম জোরদারের লক্ষ্যেই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটি শিগগিরই সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন এবং ইউনিট পর্যায়ে কার্যক্রম তদারকিতে দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








