সিরাজগঞ্জের বেলকুচিতে বাস ও আটেভ্যানের সংঘর্ষে স্বামী-স্তী সহ তিন জন নিহত হয়েছে। এঘটনায় তাদের মেয়ে তামান্না খাতুন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন, ২০২৬) সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার আজুগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের হলেন, বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন ও একই গ্রামের অটোভ্যান চালক মো. নুরু।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম বলেন, , সকালে একটি যাত্রীবাহী অটোাভ্যান বেলকুচি উপজেলার মেঘুল্লায় পৌছলে ভ্যানের এক্স এল ভেঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে চলে যায়। এসময় বিপরীত দিকে থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামক একটি যাত্রিবাহি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক ও অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী নিহত হন। এসময় মোতালেব সরকারের কিশোরী মেয়ে তামান্না খাতুন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে।

প্রাইমটিভি/বিএম