চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে নিয়ে মারধর আটকে রাখার অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

সোমবার (২৩ জুন)  ঘটনাটি ঘটেছে উপজেলার চির্কা গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন।

অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি- এর ফরিদগঞ্জ জোনাল কার্যালয়ের অধীন চির্কা উপকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন লাইনম্যান মো. ইব্রাহিম মো. আব্দুল কাদের। সকাল সাড়ে ১০টার দিকে একদল যুবক উপকেন্দ্রে প্রবেশ করে প্রথমে ইব্রাহিমকে মারধর করে। পরে তারা আব্দুল কাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে উত্তর ধানুয়া গ্রামে আটকে রাখে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) মোহাম্মদ নাজির উল্লাহ স্থানীয়দের সহযোগিতায় সমঝোতা বৈঠকের মাধ্যমে আব্দুল কাদেরকে উদ্ধার করেন।

পল্লী বিদ্যুতের পক্ষ থেকে দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা আব্দুল কাদেরকে মারধরের পাশাপাশি তার কাছে থাকা ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করে। ঘটনায় ওই রাতেই পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সাইফুল আলম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ঘন ঘন দীর্ঘ সময়ের লোডশেডিং চলছে। পাশাপাশি বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে। এসব বিষয়ে অভিযোগ জানাতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অসহযোগিতা দুর্ব্যবহারের শিকার হতে হয়।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান মঞ্জু বলেন, “কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অথচ বিল আসছে কয়েক গুণ বেশি। অভিযোগ জানাতে গেলে কর্মকর্তারা মানুষের সঙ্গে ভালো আচরণ করেন না। ঘটনার দিন স্থানীয়রা উপকেন্দ্রে গেলে আব্দুল কাদেরের আচরণে আরও উত্তেজনা তৈরি হয়।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন, আব্দুল আওয়াল মিন্টু মিয়াসহ আরও কয়েকজন অভিযোগ করেন, দীর্ঘ সময়ের লোডশেডিং এবং অতিরিক্ত বিলের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তারা দাবি করেন, সমস্যার সমাধান চাইলেও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, “সাম্প্রতিক সময়ে লোডশেডিং অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। সমাধানের জন্য যোগাযোগ করলেও অনেক সময় সাড়া পাওয়া যায় না। ফলে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।

অন্যদিকে পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম বলেন, “ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি এখন আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “পল্লী বিদ্যুৎ কর্মীকে মারধর আটকে রাখার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমআর