বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং একজন সহকারী পুলিশ সুপার (এএসপি)কে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (২৪ জুন) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসানকে সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। একই সঙ্গে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারকে সিআইডিতে বদলি করা হয়।

এছাড়া পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাওয়াত হোসেনকে পাবনায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ সুপার মো. হামায়ুন কবিরকে সুনামগঞ্জের দিরাই সার্কেলে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র‌্যাবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজনেই এ বদলি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

প্রাইমটিভি/কেআর