অতীতে শিক্ষা বোর্ডেজয় বাংলাস্লোগান দেওয়া ব্যক্তিদের অনেকেই এখন নিজেদের বিএনপির লোক হিসেবে পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী . এহছানুল হক মিলন।

রোববার (২৮ জুন) সকালে এইচএসসি সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “অতীতে যারা শিক্ষা বোর্ডেজয় বাংলাস্লোগান দিয়েছেন, তারাই এখন বিএনপি সাজছেন।তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে যারা এসএসসি এইচএসসি পাস করেছেন, তাদের অনেকেই বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।

তিনি বলেন, “বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাই জাতির কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে।

আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ যদি প্রশ্নফাঁসের নামে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে নতুন আইনের আওতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, শুধু হেলিকপ্টার বা অভিযান পরিচালনার মাধ্যমে নকল বন্ধ করা সম্ভব হয়নি। প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থার কারণে এবার নকল কার্যকরভাবে নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষাকেন্দ্রগুলো ডিজিটালি পর্যবেক্ষণ করা হচ্ছে।

কারিগরি শিক্ষা সম্প্রসারণের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে টিভিইটি (টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং) যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্তমানে যেভাবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করে, ভবিষ্যতে মাদরাসা কারিগরি শিক্ষা বোর্ডও সাধারণ বিষয়ের অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের আওতায় আসবে।

সভায় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা এইচএসসি সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

প্রাইমটিভি/এমআর