সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাজার ১৪৫ জনের শরীরে হাম এর উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম হামের উপসর্গে মোট ৭১৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রাইমটিভি/এমআর