রাজধানীর আদাবর তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত 'কব্জি কাটা আনোয়ার' গ্রুপের এক সদস্য এবং একাধিক কিশোর গ্যাং লিডারসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ্যাব-২। সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব- তথ্য জানায়।

র‍্যাব জানায়, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের শ্যামলী হাউজিংয়ের নম্বর সড়কে অভিযান চালানো হয়। সময় 'কব্জি কাটা আনোয়ার' গ্রুপের অন্যতম সদস্য, মাদক কারবারি কিশোর গ্যাং লিডার কবির ওরফে 'ধ্বংস কবির' (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমানকে (৩৫) দুটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

একই দিন তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে মো. বিল্লাল হোসেন (২৮) নামে আরও এক কিশোর গ্যাং লিডারকে একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। র‍্যাবের তথ্যমতে, বিল্লাল একাধিক মাদক ছিনতাই মামলার আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

র‍্যাব আরও জানায়, ধ্বংস কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই মাদক-সংক্রান্ত মোট পাঁচটি মামলা রয়েছে। এছাড়া বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই মাদকসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রাইমটিভি/এমআর