জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তবে মমতাজ বেগমের বিরুদ্ধে আরও চারটি মামলা চলমান থাকায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী মোসাম্মৎ খাইরুন্নেসা। তিনি জানান, মোট সাতটি মামলার মধ্যে আজ তিনটিতে জামিন মিলেছে। এর মধ্যে দুটি মানিকগঞ্জের এবং একটি কোতোয়ালি থানার মামলা।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চার দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

প্রাইমটিভি/এনজি