রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ তিনটি সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে আটক করেছে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব)

সোমবার (২৯ জুন) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাব--এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা সরকারি হাসপাতাল থেকে রোগীকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের কমিশন আদায় করতেন। দীর্ঘদিন ধরে তারা গ্রাম থেকে চিকিৎসার জন্য আসা সহজ-সরল রোগী তাদের স্বজনদের প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিলেন। এর ফলে অনেক রোগী প্রয়োজনীয় সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে অপচিকিৎসারও শিকার হয়েছেন।

র‍্যাব আরও জানায়, ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ভুঁইফোড় ক্লিনিক সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমআর