দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অঞ্চলগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট।

ঝড়ো হাওয়ার পাশাপাশি এই সময় অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত আবহাওয়া পরিস্থিতির কারণে নদী ও নৌপথে চলাচলকারী নৌযানগুলোর নিরাপত্তার স্বার্থে দেশের এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মূলত দুপুরের মধ্যে আকস্মিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষয়ক্ষতি এড়াতেই এই আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

প্রাইমটিভি/বিএম